Home / বাংলাদেশ খেলাফত মজলিস  / ভিপি নুরের ওপর হামলায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা – বাংলাদেশ খেলাফত মজলিস

ভিপি নুরের ওপর হামলায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা – বাংলাদেশ খেলাফত মজলিস

ভিপি নুরের ওপর হামলায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা – বাংলাদেশ খেলাফত মজলিস

প্রেস বিজ্ঞপ্তি
২৯ আগস্ট ২০২৫, শুক্রবার, ঢাকা।
ভিপি নুরের ওপর হামলায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা – বাংলাদেশ খেলাফত মজলিস
দোষীদের অবিলম্বে গ্রেফতার দাবি
গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের বর্বরোচিত হামলা, জাপা সন্ত্রাসীদের ন্যাক্কারজনক তাণ্ডব এবং আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকধারী কতিপয় ব্যক্তির প্রত্যক্ষ অংশগ্রহণে গণঅধিকার পরিষদের সভাপতি ও জুলাই-আগস্ট বিপ্লবের সাহসী নেতৃত্ব ভিপি নুরুল হক নুর গুরুতর আহত হয়েছেন। এ ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে বলেন, ভিপি নুরের ওপর এ কাপুরুষোচিত হামলা দেশের স্বাধীনতাকামী ও বাংলাদেশপন্থী জনতার কণ্ঠরোধের নোংরা প্রয়াস। বিশেষত আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ সংশ্লিষ্টতায় একটি দলের প্রধানের উপর এমন হামলা জাতির জন্য গভীরভাবে উদ্বেগজনক এবং ভয়াবহ অশনি সংকেত বহন করছে।
নেতৃদ্বয় আরও বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করা হলে জনরোষ ভয়াবহ রূপ নেবে, জনগণ রাজপথে নেমে আসতে বাধ্য হবে। আমরা দৃঢ়ভাবে দাবি করছি— হামলাকারী জাপা সন্ত্রাসী, সংশ্লিষ্ট পুলিশ সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকধারী ব্যক্তিদের অবিলম্বে জবাবদিহিতা ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে আওয়ামী দোষরদের রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
তাঁরা বলেন, বাংলাদেশের জনগণ আর কোনো অন্যায়-জুলুম বরদাশত করবে না। আহত ভিপি নুরুল হক নুরসহ সকল আহত নেতাকর্মীর দ্রুত আরোগ্য কামনা করছি এবং দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে এ সন্ত্রাস, ষড়যন্ত্র ও দমননীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
তাঁরা আরও বলেন, দেশবাসী গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে— জাতীয় পার্টির ঘাড়ে ভর করে আওয়ামী ফ্যাসিবাদ আবারও দেশে ফিরে আসার ষড়যন্ত্র করছে। এ নীলনকশায় ভেতরে ভেতরে কারো কারো ইন্ধন ও প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে বলেও জনমনে দৃঢ় ধারণা তৈরি হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় সতর্ক করে দিতে চাই— এমন দুঃসাহসী চক্রান্তের পরিণতি ভয়াবহ হবে এবং এর দায় জনবিক্ষোভের মুখে কারও পক্ষে এড়ানো সম্ভব হবে না।
বার্তা প্রেরক:
হাসান জুনাইদ
প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক
বাংলাদেশ খেলাফত মজলিস

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *