Home / সাধারণ আলেম সমাজ / গাজার উদ্দেশ্যে যাত্রা করা অর্ধশতাধিক দেশের ত্রাণবাহী নৌবহরের ওপর ইসরাইলের বর্বরোচিত আগ্রাসন : সাধারণ আলেম সমাজের আহ্বান

গাজার উদ্দেশ্যে যাত্রা করা অর্ধশতাধিক দেশের ত্রাণবাহী নৌবহরের ওপর ইসরাইলের বর্বরোচিত আগ্রাসন : সাধারণ আলেম সমাজের আহ্বান

গাজার উদ্দেশ্যে যাত্রা করা অর্ধশতাধিক দেশের ত্রাণবাহী নৌবহরের ওপর ইসরাইলের বর্বরোচিত আগ্রাসন : সাধারণ আলেম সমাজের আহ্বান

.
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবাহী মানবতার নৌবহর ফ্লোটিলায় থাকা প্রায় অর্ধশতাধিক দেশের অন্তত পাঁচ শতাধিক নিরীহ, নিরস্ত্র মানুষের ওপর ইসরাইলের বর্বরোচিত আগ্রাসন ও হামলার তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছে সাধারণ আলেম সমাজ।
আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই—
ইসরাইল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের মুক্তিকামী জনতার উপর আগ্রাসন, মানবতার বিরুদ্ধে সীমাহীন অপরাধ ও জঘন্যতম বর্বরতা চালিয়ে আসছে। তারা দখলদারিত্ব, গণহত্যা, নারী ও শিশু নির্যাতন, পবিত্র মসজিদুল আকসার অবমাননা, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের এমন কোনো ধারা নেই, যা তারা ভঙ্গ করেনি। এহেন পাশবিকতা নেই, যা তারা করে নি। আর এসব কিছুর নেপথ্যে রয়েছে কথিত সভ্যতার দাবিদার, ইসরাইলের সবচে বড় মদদদাতা আমেরিকার প্রকাশ্য ঘৃণ্য সহায়তায়।
আমরা মুসলিম উম্মাহকে সতর্ক করছি, ইসরাইলের এই আগ্রাসন কেবল ফিলিস্তিনের বিরুদ্ধে নয়, বরং মানবতা ও ইসলামের বিরুদ্ধে এক জাতিগত যুদ্ধ। যদিও মধ্যপ্রাচ্যের পদলেহি নামধারী মুসলিম শাসকরা নিজেদের কাগুজে নিরাপত্তার চিন্তায় চুপচাপ দেখেই চলেছে। তাই এ পরিস্থিতিতে বাংলাদেশের মুসলিম জনগণের প্রতি আমাদের অনুরোধ থাকবে :
১. আগামীকাল বাদ জুমা দেশের প্রতিটি মসজিদ থেকে সাধারণ মুসল্লি ও ধর্মপ্রাণ জনতা বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে ইসরাইলি আগ্রাসন ও তাদের সহযোগীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন।
২. ইমাম-খতিবগণ নিজ মুসল্লিদের ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর তাগিদ দেবেন এবং মুসলিম উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরবেন।
৩. মুসলিম সমাজ ও বিশ্ব মানবতাকে ইসরাইলের অপরাধ ও অন্যায়ের চিত্র সম্পর্কে সচেতন করবেন, খতিবগণ নিজ দায়িত্বে এটি অনায়াসে করতে পারেন।
৪. বাংলাদেশের মানবাধিকার, স্বাধীনতা ও ন্যায়বিচারে বিশ্বাসী যারা আছেন, তারা যেন অবশ্যই এই আন্দোলনে কণ্ঠ মিলান, অংশগ্রহণ করেন এবং প্রত্যেকের জায়গা থেকেই আপনারা এই দাওয়াত পৌঁছে দেবেন।
আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন ফিলিস্তিনের মজলুম জনগণকে সাহায্য করেন এবং দখলদার জালিমদের উপযুক্ত শাস্তি দেন।
— সাধারণ আলেম সমাজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *